আলমডাঙ্গায় সপ্তাহব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ও খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-07-28 ইং
আলমডাঙ্গায় সপ্তাহব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ও খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সপ্তাহব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ও খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আরামডাঙ্গা ‘বি’ টিম মাঠে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। এসময় উপস্থিত ছিলেন বিসিবির খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ কাজী এমদাদুল বাশার রিপন, আমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিহাদ ই জুলফিকার টুটুল ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।

বাছাই পর্বে ১৪০ জন উপস্থিত খেলোয়াড়দের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২, ১৪ ও ১৭ বছর বয়সের খেলোয়াড়রা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, তৃণমূল পর্যায়ে থেকে বিসিবি খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করে যারা ভালো ফল করবেন তাদের প্রথমে জেলা ও বিভাগও পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা প্রশিক্ষণ গ্রহণ করে চান্স পাবে, তাদের ঢাকায় বিসিবি খেলোয়াড়দের তালিকায় যেতে পারবে এবং প্রশিক্ষণ অংশ নিতে পারবে। তাই প্রশিক্ষণ অতীব জরুরি। প্রশিক্ষণ ছাড়া কোনোদিন ভালো উন্নতমানের খেলোয়াড় হওয়া যায় না। তাই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করব ভালো খেলোয়াড় যাতে সংগ্রহ করা যায়, সে জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)