ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির প্রতিবেদক দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট সার ব্যবসায়ী মৃত ওসমান মন্ডলের ছেলে ওবাইদুর রহমান(৫২) হৃদ রোগে আক্রান্ত হয়ে মুত্যু বরন করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজেউন)। গতকাল মঙ্গলবার রাত ১২ টার ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার এক ছেলে এক মেয়েসহ বহু আত্তীয়স্বজন রেখেযান। মৃত্যুর পর তার প্রথম জানাজা হয় বুধবার বেলা ১০ টার সময় পরানপুর স্কুল মাঠে এবং যোহরের নামাজের পর গোবিন্দপুর কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন করা হয়।

এদিকে ছোট ভাই ওবাইদুর রহমানের মৃত্যুর খবর শুনে বড় ভাই ওলিউল্লাহ ওরফে হবা (৭০) ইন্তেকাল করেন। বড় ভাই ওলিউল্লাহ দামুড়হুদা বাজারে আনোয়ার অটো ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি।
স্থানীয়রা জানান, ছোট্ট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বুধবার সকালে অসুস্থ হয়ে পড়ে বড় ভাই ওলিউল্লাহ ওরফে হবা। পরে তাকে বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। ওলিউল্লাহ ওরফে হবা মৃত্যকালে দুই ছেল এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। এক সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
