চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গাইদঘাট রেলপাড়ার আয়নাল হকের ছেলে লিটন আলী (২৫) ও একই এলাকার টোটন হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৩)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে গাইদঘাট গ্রামে অভিযান চালান। এসময় ওই এলাকার হারুনের চায়ের দোকান থেকে ২০ গ্রাম গাঁজাসহ লিটন আলীকে এবং পশ্চিমপাড়া রেললাইনের পাশ থেকে ১৫ গ্রাম গাঁজাসাহ হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকেই ৩ মাস করে কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)