চুয়াডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরোজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসালাম ও জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ আড়াইশ মিটার কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার করে। অভিযানে জালের মালিক সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে মৎস্যরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উদ্ধারকৃত চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসালাম, খামার ব্যবস্থাপক আলাউদ্দিন, ফিল্ড অফিসার মনিরুজ্জামান চৌধুরী, বেলাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)