গাংনীতে ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
গাংনীতে ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে ৫ শ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়। আটককৃত জোসেফ রোজারিও উপজেলার চৌগাছা গ্রামের খ্রিস্টান পাড়ার ক্লেমন্ট রোজারিওর ছেলে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জোসেফ রোজারিও তার নিজ বাড়িতে মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার শয়নকক্ষের সানসেটের ওপর থেকে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত জোসেফ রোজারিওর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)