গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাসের ধাক্কায় ফুলজান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াঘাট গ্রামের পশ্চিমপাড়ার সামাদ হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুলজান উপজেলার বালিয়াঘাট গ্রামের পশ্চিমপড়ায় মৃত রহমতুল্লাহর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ওষুধ কেনার জন্য রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন বৃদ্ধা ফলজান। এসময় শাহালম (৩৫) নামের এক মাইক্রোবাস ড্রাইভার পেছন দিক দিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফুলজানের মৃত্যু হয়। মাইক্রোবাস চালক সালাম বালিয়াঘাট গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে। গাংনীর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)