কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৯টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
কার্পাসডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৯টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিভিন্ন অপরাধে ১৯টি মোটরসাইকেল আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি মোড়ে জেলা ট্রাফিক পুলিশের টিআই আমিরুল ইসলাম, টিআই মো. মনিরুজ্জামান, সার্জেন্ট মো. নবাব, মো. শাকিল, পিএসআই মো. মমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করা হয়। জেলা ট্রাফিক পুলিশের টিআই আমিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মোটরসাইকেলগুলো কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল জানান, মামলা হয়েছে ১৯টি গাড়ির। এর মধ্যে একটি মাইক্রো ও ১৮টি মোটরসাইকেল রয়েছে। এগুলো ফাঁড়িতে জমা আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)