গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে

আপলোড তারিখঃ 2017-07-12 ইং
গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে ছবির ক্যাপশন:
গাংনীতে উদোর বোঝা বুদোর ঘাড়ে মেয়ের বান্ধুবীর পরিবারের হামলা : মেয়ে ও মা-বাবাসহ আহত ৩ গাংনী অফিস: উদোর বোঝা বুদোর ঘাড়ে এটা প্রবাদ হলেও বাস্তবতা মিলেছে গাংনী উপজেলায়। নিজের মেয়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যাওয়ায় হামলা চালিয়ে আহত করেছেন একই পরিবারের মেয়ে ও বাবাসহ তিনজনকে। যারা ছেলের কেউই হয়না। বর্তমানে আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যারাতে গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ধর্মচাকি গ্রামের আবুল হাসেমের এবারই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেয়ে সুভা খাতুন। গত মঙ্গলবার দুপুরে সাহারবাটি গ্রামের শিমুল হোসেনের হাত ধরে অজানার উদ্দ্যোশ্যে পাড়ি জমায়। এঘটনা আবুল হাসেমের চাচাতো ভাইয়ের মেয়ে নবম শ্রেনির ছাত্রী কণিকা খাতুনের উপর দোষারোপ করে আবুল হাসেমের পক্ষে সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম ও ফিরার নেতৃত্বে কাশেম, হাসেম ও সাদিমনসহ কয়েকজন কণিকাদের বাড়িতে হামলা চালায়। এসময় নবম শ্রেনির ছাত্রী কণিকা, তার বাবা কামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী কুরচিয়া বেগম আহত হয়। কুরচিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তাদের অবস্থার অবনতি হলে স্থানীয়রা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)