জীবননগরে উপ-সহকারী পরিচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
জীবননগরে উপ-সহকারী পরিচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগর পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিত্য শ্রমিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলার পাথিলা বীজ উৎপাদন খামারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথিলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে পাথিলা বীজ উৎপাদন খামারের এ ব্লকের নিত্য শ্রমিক আ. রাজ্জাকের সাথে কাজের কথা নিয়ে পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় নিত্য শ্রমিক আ. রাজ্জাক উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় ফার্মের অপর শ্রমিকরা ছুটে আসলে আ. রাজ্জাক ঘটনাস্থল থেকে চলে যায় এবং মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘নিত্য শ্রমিক আ. রাজ্জাক কোনো কাজ না করেই বেতন তোলেন এবং কেউ তার কাজ করার কথা বললে তাকে তিনি মারধর করেন। একই ঘটনা গতকাল মঙ্গলবার সকালে ঘটে। এ ব্লকের শ্রমিক সর্দার নজরুল ইসলাম আ. রাজ্জাককে কাজ করার জন্য বললে তিনি শ্রমিক সর্দারকে গালিগালাজ করেন। এসময় নিত্য শ্রমিক সোনা মিয়া ও তপন প্রতিবাদ করতে আসলে তাদেরকে মারধর করেন। শ্রমিক সর্দার নজরুল ইসলাম এ ঘটনাটি আমাকে জানালে আমি আ. রাজ্জাকের সাথে কথা বলার জন্য গেলে তিনি দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আমার ওপর হামলা করার জন্য চেষ্টা করেন। এসময় শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে আসলে আ. রাজ্জাক ফার্ম থেকে চলে যায় এবং আমাকে যে কোনো সময় হত্যা করবে বলে হুমকি প্রদান করেন।’ এ বিষয়ে নিত্য শ্রমিক আ. রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি কাউকে মারধর বা হত্যার হুমকি প্রদান করিনি। ফার্মের কিছু শ্রমিক এবং কিছু কর্মকর্তা আমার নামে মিথ্যা এ অভিযোগ করেছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি। তবে এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)