ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-07-27 ইং
ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ওই বাজারের পশ্চিমপাশে সড়কের পাশে একটি খুপরি ঘরে পড়ে ছিল। গতকাল মঙ্গলবার সকালে পথচারীরা লাশটি পড়ে থাকতে দেখে সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে ওই খুপরি গরে বসবাস করতেন। কেউ তার ভাষা বুঝত না। ভাষা অনেকটা রোহিঙ্গাদের মতো হওয়ায় সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকত। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই লিঠন গতকাল মঙ্গলবার বিকেলে জানান,  পোস্টমর্টেরে পর জানা যাবে অজ্ঞাত ব্যক্তিটি কী কারণে মারা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)