চুয়াডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2022-07-26 ইং
চুয়াডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পশুরহাট পাড়া কবরস্থান কমিটির আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব পশুহাটপাড়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে এ অঞ্চলের বর্ষিয়ান রাজনৈতিক নেতা, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ মিলাদ মাহফিলে পশুহাট পাড়া কবরস্থান কমিটির সকল সদস্য ও এলাকার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)