জীবননগরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আপলোড তারিখঃ 2022-07-26 ইং
জীবননগরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের সভাকক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম (ঈশা), মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা (লাকি), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)