ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2022-07-26 ইং
ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বাসের ধাক্কায় জহির বিশ^াস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ^াস হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ^াসের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ^াস বাইসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে এলে শহর থেকে পুরাতন হাটখোলাগামী তমা ডিলাক্স নামের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)