আলমডাঙ্গায় সুধীদের সাথে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের মতবিনিময়

আপলোড তারিখঃ 2022-07-26 ইং
আলমডাঙ্গায় সুধীদের সাথে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের মতবিনিময় ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতী সন্তান ড. আবু সালেহ মোস্তফা কামাল সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নিযুক্ত হওয়ার পর আলমডাঙ্গায় সুধীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার তাঁর নিজ বাসভবনে তাঁকে অভিনন্দন জানাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে যান।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, চুয়াডাঙ্গা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, আলমডাঙ্গা হার্ডওয়্যার সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হারদী ইউপি চেয়ারম্যান আসিকুর রহমান ওল্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, কালিদাশপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, জেহালা ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান শিলন, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, মীর ঠান্ডু, ফকা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘আমি আপনাদের সন্তান। যত বড় অফিসার হই, আপনাদের কাছে আমি মোস্তফা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনে আমি আমার সর্বস্ব মেধা দিয়ে তা পালন করব। আপনারা অনেক সমস্যার কথা বলছেন, এখানে এমপি মহোদয় আছেন, মন্ত্রী আছেন ওনাদের সাথে পরামর্শ করে আপনাদের সকল সমস্য সমাধানের চেষ্টা করব। তবে আলমডাঙ্গার উন্নয়নে আমরা সকলে এক থাকব, আমাদের কোনো বিভেদ থাকবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)