জীবননগরে সাপে কেটে মধ্যবয়সী নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-25 ইং
জীবননগরে সাপে কেটে মধ্যবয়সী নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগরে সাপে কেটে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী শাখারিয়া গ্রামের দাশ পাড়ার শ্রী খুকা দাশের মেয়ে শ্রীমতি ঘিন্না (৫৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত দুইটার দিকে প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান ঘিন্না। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে। এসময় ঘিন্না চিৎকার করলে পরিবারের লোকজন তাকে ওঁঝার কাছে ঝাড়ফুক করার জন্য নিয়ে যায়। পরবর্তীতে গতকাল সকাল ১০টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। সীমান্ত ইউপি সদস্য মো. ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)