গাংনীতে সানসেট থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-25 ইং
গাংনীতে সানসেট থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সানসেট (প্রাচীর) থেকে পড়ে সুমাইয়া খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে একই গ্রামে নানার বাড়ির গেটের সানসেট থেকে পড়ে তার মৃত্যু হয়। শিশু সুমাইয়া করমদী গ্রামের পশ্চিম পাড়ার দীন ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় যুবক সোহেল রানা জানান, সুমাইয়া নানার বাড়ির গেটের সানসেটের ওপর ফুলের চারা রোপণ করছিল। এসময় সে অসাবধানতাবশত সানসেট থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)