সারা বাংলা-৮৮ উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আপলোড তারিখঃ 2022-07-24 ইং
সারা বাংলা-৮৮ উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এ  কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর কার্যক্রমের উদ্বোধন করেন। সারা বাংলা-৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল আয়োজনে বিদ্যালয়ের ৮৯ ব্যাচের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের সহায়তায় কার্যক্রমের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন। সারা বাংলা-৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের যুগ্ম কো-অর্ডিনেটর খোন্দকার হাবিবুল করিম চঞ্চলের সার্বিক তত্ত্বাবধায়নে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সারা বাংলা '৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের অন্যতম  যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবির, দিলারা শারমিন লুনা, সাংস্কৃতিক প্রতিনিধি এমদাদ হোসেন, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, বিল্লাল হোসেন বিপ্লব, আয়ুব আলী, লিটন মন্ডল, হাবিবুর রহমান বাবুল, জহুরুল ইসলাম (আলমডাঙ্গা),  চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক রিফাত রহমান, হামিদুল ইসলাম ও জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ৫ম শ্রেণির ছাত্র দুবাই প্রবাসী রুহুল কুদ্দুস জাহাঙ্গীর, লেমন ও হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)