আলমডাঙ্গায় ফেনসিডিলসহ বরখাস্ত বিডিআর সদস্য আটক

আপলোড তারিখঃ 2022-07-24 ইং
আলমডাঙ্গায় ফেনসিডিলসহ বরখাস্ত বিডিআর সদস্য আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার রোয়াকুলির গ্রামের মাহাবুব হোসাইনকে (বরখাস্ত বিডিআর সদস্য) ফেনসিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের পর তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সংবাদ আসে আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের মালেক আলীর ছেলে তৎকালীন বিডিআর বিদ্রোহের সময় বরখাস্ত হওয়া মাহাবুব হোসেন বিভিন্ন মাদকের ব্যবসা করছে। সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাহাবুবের বাড়িতে গিয়ে তার নিজ ঘরের খাটের নীচ থেকে বাজারের ব্যাগে মোড়ানো ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক মাহাবুব হোসাইনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকবিরোধী এই অভিযানে অংশ নেন বিভাগীয় পরিচালক শরিয়ত উল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন, হযরত আলীসহ অন্যান্য অফিসারবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)