সাংবাদিক রিফাতের মামা উপ-সচিব মীর কাশেমের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-07-24 ইং
সাংবাদিক রিফাতের মামা উপ-সচিব মীর কাশেমের ইন্তেকাল ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মরহুম ডা. গোলাম মোহাম্মদ ও মরহুমা জামিলা খাতুনের ছেলে অবসরপ্রাপ্ত উপ-সচিব এবং গাজী টেলিভিশন (জিটিভি) ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি রিফাত রহমানের মেজ মামা মীর কাশেম (৭৬) ইন্তেকাল করেছেন। গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার রাতেই রাজধানীর আজিমপুর গোরস্থানে মরহুমের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

অবসরপ্রাপ্ত উপ-সচিব মীর কাশেম তার চাকরি জীবনে কুষ্টিয়া মিরপুর ও যশোর মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), যশোর জেলা পরিষদের সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) পদেসহ স্বরাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সাবেক শিক্ষামন্ত্রী এএইচকে সাদেকের পিএস হিসেবেও কর্মরত ছিলেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)