মেহেরপুরে জেন্টামাইসিন ভ্যাকসিনে ৬ শতাধিক হাঁসের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-07-12 ইং
মেহেরপুরে জেন্টামাইসিন ভ্যাকসিনে ৬ শতাধিক হাঁসের মৃত্যু ছবির ক্যাপশন:
`02` মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেন্টামাইসিন ভ্যাকসিন দেওয়ায় ৬৫০টি পাতি হাঁসের মৃত্যু হয়েছে এবং সেই সাথে আরও শতাধিক হাঁসের অবস্থা আশংকাজনক। গত মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের রাজন ডাক ফার্মে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রাজন ডাক ফার্মের মালিক রাজন আলী মালিথা জানান, আমার ফার্মে মোট ১১০০টি পাতি হাস ছিলো। হাস গুলকে সুস্থ্য রাখার জন্য আমি ভিটামিন-এর জন্য উপজেলা প্রানী সম্পদ অফিসে যোগাযোগ করি। প্রানী সম্পদ অফিসার জেন্টামাইসিন ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন। প্রানী সম্পদ অফিসার এস এম শরিফুল ইসলামের পরামর্শ অনুযায়ী আমি হাঁসের শরীরে ভ্যাকসিনটি দিতে রাজি হলে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা থেকে তারা নিজেই ডাক্তার পাঠিয়ে জেন্টামাইসিন ভ্যাকসিনটি হাসগুলোর শরীরে পুস করেন। আর ভ্যাকসিনটি দেওয়ার ৬ ঘন্টা পরেই হাসগুলো মারা যেতে থাকে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত ৬৫০ টি হাসের মৃত্যু হয়েছে এবং শতাধিক হাঁস আশংকাজনক অবস্থায় রয়েছে। যার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। এদিকে প্রাণী সম্পদ অফিসার এস এম শরিফুল ইসলামের কাছে জানতে গেলে তিনি জানান, আমি এর আগেও এ ধরনের ঔষধ হাঁসের গায়ে পুস করেছি। কিন্তু এতে কোন হাসের  এ ধরনের সমস্যা হয়নি। তবে আমরা হাসগুলোকে পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা করে বুঝতে পারি হাসগুলো সাধারনভাবে দূর্বল থাকায় ভ্যাকসিনটি পুস করার সাথে সাথে সহ্য করতে না পারায় মারা গেছে। ঘটনাটি শুনে নিজে কাছে খুব খারাপ লাগছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)