গাংনীতে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার, পলাতক ২

আপলোড তারিখঃ 2022-07-24 ইং
গাংনীতে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার, পলাতক ২ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর বাজার থেকে ৬৬ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামনগর বাজারে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এসময় দুই মাদক পাচারকারী পালিয়ে যায়।

ভবানীপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামনগর বাজার থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জহির রায়হান এবং এএসআই শরীফ আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক পাচারকারী পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেনসিডিল এবং হিরো হোন্ডা মোটরসাইকেল ঢাকা মেট্রো-হ ৩৩৩১২১ নম্বরের গাড়ি জব্দ করা হয়।

গাংনী থানা পুলিশের তদন্ত (ওসি) মনোজিৎ কুমার নন্দী জানান, মাদকদ্রব্য ফেনসিডিল এবং বহনকারী মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)