দামুড়হুদায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-07-24 ইং
দামুড়হুদায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বারিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত জয়রামপুর বারুইপাড়ার আকমান আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জয়রামপুর চায়ের দোকান নামক বাজারে বারিক ইলেকট্রনিক্স-এর দোকান থেকে তাঁকে আটক করা হয়।

জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওবাইদুর রহমান ফোর্স নিয়ে জয়রামপুর চায়ের দোকান নামক বাজারে বারিক ইলেকট্রনিক্স-এর দোকানের মধ্যে থেকে আকমান আলীর ছেলে বারিককে আটক করে। পরে তাঁর দোকান তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)