মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-07-23 ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ রতন আলী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে গাংনী উপজেলার রামনগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক রতন আলী কাজিপুর আলমপুর বাজার এলাকার বাবুল হোসেনের ছেলে। বামন্দি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনজুরুল কবির ও এএসআই শেখ মো. বিপ্লব হোসেন ফোর্স নিয়ে রামনগর বাজারে একটি সিএনজিকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক বহনের অভিযোগে রতন আলীকে আটক করা হয়। ফেনসিডিল বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রতনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)