উইসিডির ‘ঈদ সেলফি’ ফটো কন্টেস্টে বিজয়ীদের পুরষ্কার দিলো কনক টেলিকম

আপলোড তারিখঃ 2022-07-22 ইং
উইসিডির ‘ঈদ সেলফি’ ফটো কন্টেস্টে বিজয়ীদের পুরষ্কার দিলো কনক টেলিকম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘উই এন্টারপ্রিনিয়ার্স চুয়াডাঙ্গা’ (উইসিডি) ঈদুল আযহা উপলক্ষে ‘ঈদ সেলফি’ ফটো কন্টেস্টের আয়োজন করে। এই ‘ঈদ সেলফি’ ফটো কন্টেস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। উইসিডির ‘ঈদ সেলফি’ ফটো কন্টেস্টটির স্পন্সর করে চুয়াডাঙ্গা শহরের আলী হোসেন সুপার মার্কেটে অবস্থিত ‘কনক টেলিকম’। প্রচুর ফেসবুক ব্যবহারকারী এতে অংশ নেন। পরে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ফটো কন্টেস্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। কনক টেলিকম-এর পক্ষ থেকে ‘ঈদ সেলফি’ ফটো কন্টেস্টের প্রথম বিজয়ী রোকুনুজ্জামান জাহিদকে একটি স্মার্টফোন, দ্বিতীয় বিজয়ী সিফাত ইসলাম ও তৃতীয় বিজয়ী নওশীন জামানকে ফিচার ফোন তুলে দেন উইসিডি গ্রুপের পরিচালক ও এডমিন মাহমুদা আক্তার অনি, জুয়েল, অন্তর, আয়েশা, মিম, লামিয়া, পাপিয়া ও ঝলক। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)