ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ২০০পিস ইয়াবাসহ মনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনোয়ারা ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মাদক বিক্রির খবর পেয়ে তৈলকুপ গ্রামে অভিযান চালানো হয়। সেসময় অন্যরা পালিয়ে গেলেও হাতে নাতে ১০০ পিস ইয়াবাসহ মনোয়ারা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় আরও ১০০ পিস ইয়াবা। এ ঘটনায় মনোয়ারার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।’
