ঝিনাইদহে শিক্ষক উম্বাদ আলীর মৃত্যুতে শোকের ছায়া

আপলোড তারিখঃ 2022-07-22 ইং
ঝিনাইদহে শিক্ষক উম্বাদ আলীর মৃত্যুতে শোকের ছায়া ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক উম্বাদ আলী ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি যশোর আড়াই’শ বেড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। উম্বাদ আলী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের মৃত কুটি মোহাম্মদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে শিক্ষক উম্বাদ আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সর্বশেষ তিনি বাজারগোপালপুর হাইস্কুলের শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। তার মৃত্যুতে নিজ গ্রাম ছাড়াও বাজারগোপালপুর স্কুল অ্যান্ড কলেজ ও বংকিরা হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)