ঝিনাইদহ পৌরসভা যেন ময়লার ভাগাড় : দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

আপলোড তারিখঃ 2022-07-22 ইং
ঝিনাইদহ পৌরসভা যেন ময়লার ভাগাড় : দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার নাগরিক সেবা দিনকে দিন হ্রাস পাচ্ছে। প্রতিটি ওয়ার্ডবাসীর মাঝে ধুমায়িত হচ্ছে ক্ষোভ। ভাঙাচোরা রাস্তা ও শ্রোতবিহীন বন্ধ ড্রেনের পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ। পৌরবাসীদের অভিযোগ ড্রেনগুলো ঠিকমতো পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে না। করা হলেও তা দায়সারা গোছের। রাস্তার পাশে আবর্জনার স্তুপ। তা থেকে সবসময় পচা দুর্গন্ধ বের হয়। পৌর এলাকার ডাস্টবিনগুলোর অবস্থা আরো করুন।

ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলের সামনে রয়েছে একটি ডাস্টবিন। এলাকার মানুষ সেখানে বাসাবাড়ির আবর্জনা ফেলে। কিন্তু ডাস্টবিনটি নিয়মিত পরিস্কার করা হয় না। ফলে উৎকট গন্ধে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না।’ স্থানীয় পান ব্যবসায়ী শামিম হোসেন জানান, ডাস্টবিন থেকে আসা দুর্গন্ধে তার দোকানের কাস্টার এক মুহুর্তও দাড়াতে পারে না। রহিমা খাতুন নামে এক শিক্ষার্থী জানান, ডাস্টবিন থেকে পচা দুর্গন্ধ স্কুলের আঙ্গিনা পর্যন্ত ছড়িয়ে পড়ছে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থান ঘুরে গনমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে রাস্তার পাশে স্তুপ করে রাখা আবর্জনা পড়ে আছে। নতুন হাটখোলা এলাকার বাবু গ্যাস ঘরের সামনে আবর্জনার পাহাড় জমে আছে। ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফারমারের নিচে ময়লার ভাগাড় তৈরী হয়েছে। সিঅ্যান্ডবি পুকুরের মধ্যে ময়লা ফেলার কারণে মহল্লাবাসি উৎকট গন্ধ নিয়ে বসবাস করছেন। এভাবে শহরের অলিগলিতে ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বসবাস করার পরিবেশ ব্যহত হচ্ছে। মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুকিতে পড়েছে পৌরবাসীগণ।

তথ্য নিয়ে জানা গেছে ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন এলাকায় বহু প্লাস্টিকের ও কংক্রিটের ডাস্টবিন রয়েছে। প্রতিদিন এসব ডাস্টবিন পরিস্কার করা হয় না, পালাক্রমে হয়। কিন্তু জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকার ডাস্টবিনগুলো নিয়মিত পরিস্কার করা না হলে পৌরসভার ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। অনেক এলাকায় দেখা গেছে মানুষ সচেতন নয়। রাস্তার উপরেই পচা জিনিস ফেলে যাচ্ছে।

এবিষয়ে বক্তব্য নিতে তথ্য নিতে গতকাল দুপুরে ঝিনাইদহ পৌরসভায় গেলে দেখা যায়, ৬টি কুকুর ভবনের মধ্যে ঢুকে আরাম করছে। বারান্দায় শুয়ে আছে আরো ৩টি কুকুর। ভয়ে সেবাগ্রহীতা ঢুকতে পারছেন না।

এবিষয়ে মুঠোফোনে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘প্রতিদিন শহরের বিভিন্ন পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এমনতো হওয়ার কথা নয়। হয়তো পরিস্কার করার পর এই ময়লাগুলো আবার ফেলেছে।’

ঝিনাইদহ পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের প্রধান শামছুল আলম জানান, ‘হাটের মধ্যে সকালে পরিস্কার করা হয়েছে। সেখানে তো আবর্জনার স্তুপ থাকার কথা নয়। আর উজির আলী স্কুলের পাশের ডাস্টবিন একদিন পর পর পরিস্কার করা হয়।’

 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)