চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-07-21 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ আটক দুই নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:অবৈধ মাদক ইয়াবা ও গাঁজাসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা ও দর্শনা থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- জীবননগর উপজেলার হাসপাতালপাড়ার সাঈদ হোসেনের স্ত্রী রিনা সুলতানা (৪১) ও দর্শনার পাঠানপাড়ার মোস্তফা শেখের স্ত্রী শিউলি খাতুন (৩৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রিনা সুলতানার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দর্শনার শিউলি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২২ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। একই আইনে শিউলি খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)