বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2022-07-21 ইং
বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা। গতকাল বুধবার ফাইনাল খেলায় বাঁকা আশতলাপাড়া বিগ ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা। টচে জিতে প্রথমে ব্যাটিংএ নামে বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থা। বাঁকা আশতলাপাড়া বিগ ফাইটারকে ১০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৭৫ রানে অলআউট হয় আশতলাপাড়া বিগ ফাইটার। ফাইনাল খেলায় ম্যাচ সেরা হন বাঁকা পশ্চিমপাড়া ক্রীড়া সংস্থার অধিনায়ক মো. রাশেদ।

এদিকে বাঁকা প্রিমিয়ার লীগের ১০ম আসরে ম্যান অব দ্য টুনামেন্ট হন সোহান। খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রধান। এসময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরজ, ইউপি সদস্য মোস্তফা কামাল রবি, আওয়মী লীগ নেতা কামরুজ্জামান কাবু, মিয়াজান প্রমুখ।

 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)