ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে মুজিবনগর উপজেলার আরও ছয়টি ভূমিহীন পরিবার পাচ্ছে ঘর ও জমির দলিল। আগামী ২১ জুলাই দুই শতক জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিবনগর উপজেলায় কেউ গৃহীন ও ভূমিহীন থাকবে না। তিনি আরো বলেন ইতিমধ্যে আমরা মুজিবনগর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে চার ইউনিয়নে ২৭ টি পরিবারকে জমির দলিলসহ ঘর প্রদান করেছি। এবার তৃতীয় ধাপে নতুন ৬টি ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমির দলিলসহ নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে। আর এভাবেই মুজিবনগর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ সফি, সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।
