জীবননগরে তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

আপলোড তারিখঃ 2022-07-20 ইং
জীবননগরে তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং ছবির ক্যাপশন:

জীবননগর অফিস : জীবননগরে প্রধানমন্ত্রীর উপহার তৃতীয় পর্যায়ের ২য় দফার আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)