মহেশপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-20 ইং
মহেশপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ওষুধ কোম্পানির পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহানুর রহমান (৩০) ব্যাক্তির এক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর সড়কের জাগুসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহানুর রহমান মহেশপুর পৌর এলাকার মোল্লাপাড়ার খলিলুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শাহানুর রহমান মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মহেশপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে জাগুসা মাঠের রাস্তায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহানুর গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নেয়। এসময় হাসপতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া বলেন, ঘটনাটি জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)