মুজিবনগরের নদ-নদী ও খাল বিলে পাট জাগ না দেয়ার নির্দেশনা জারি

আপলোড তারিখঃ 2022-07-19 ইং
মুজিবনগরের নদ-নদী ও খাল বিলে পাট জাগ না দেয়ার নির্দেশনা জারি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল বিলে পাট জাগ না দেয়ার নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতনতামূলক বৈঠক এই নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকার। এসময় চাষিদের পাট জাগ দেবার বিকল্প পদ্ধতি হিসেবে রিবন রেটিং পদ্ধতির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান, দারাইপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান , মুজিবনগর থানার একটি চৌকস দল, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সাধারণ জনগণ। উল্লেখ্য, মুজিবনগর উপজেলার বর্ষা মৌসুমে নদ-নদী ও খালে পাট জাগ না দেওয়ার জন্য ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাইকিং করা হয়েছে বা এখনো মাইকিং অব্যাহত রয়েছে এছাড়াও বিভিন্নভাবে কৃষকদের অবহিত করা হয়েছে । এরপরেও যদি কেউ পাট জাগ দেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)