ঝিনাইদহে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-07-19 ইং
ঝিনাইদহে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫২ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ সুমন কাজী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন কাজীর বাড়ির ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায়। জানা যায়, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার সদর থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ১৫২ বোতল ফেনসিডিল,১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, এবং নগদ ২ হাজার ১শ’ টাকাসহ সুমন কাজী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)