জীবননগরে মোটরসাইকেলের লাইসেন্স যাচাইয়ের অভিযানে

আপলোড তারিখঃ 2022-07-19 ইং
জীবননগরে মোটরসাইকেলের লাইসেন্স যাচাইয়ের অভিযানে ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের লাইসেন্স যাচাই অভিযানে একটি মোটরসাইকেল থেকে চার কেজি আটশ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের একটি টিম জীবননগর বাসস্টান্ড এলাকায় মোটরসাইকেলের লাইসেন্স যাচাই অভিযান পরিচালনার সময় একটি মোটরসাইকেল থেকে এই গাজা উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলের চালক মিরাজ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের একটি দল মোটরসাইকেলের লাইসেন্স যাচাই অভিযান পরিচালনা করে। এসময় মিরাজ নামের এক মোটরসাইকেল চালকের লাইসেন্স যাচাই করা হয়। এসময় মিরাজের আচরণ সন্দেহজনক হওয়ায় মিরাজের মোটরসাইকেলের তল্লাশি চালালে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় মিরাজকে আটক করা হলেও পালিয়ে যায় তার সহযোগী রাজু মন্ডল (২০)। আটক মিরাজ রাজবাড়ীর কালুখালী উপজেলার কলকলিকা গ্রামের বাসিন্দা ও পলাতক রাজু একই উপজেলার শিকজান বরুই চারা গ্রামের বাসিন্দা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)