চোরাই মালামালসহ শহরের আলোচিত চোর রুবেলসহ দু'জন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-07-19 ইং
চোরাই মালামালসহ শহরের আলোচিত চোর রুবেলসহ দু'জন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:চোরাই মালামালসহ শহরের আলোচিত চোর রুবেলসহ দু'জনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। এসময় একটি আইপিএস ও তার ব্যাঠারী উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে শহরতলী ভিমরুল্লাহ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ইজিবাইকে থাকা চোর চক্রটির আরও তিন সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন-চুয়াডাঙ্গা পৌর এলাকার রেল পাড়ার চান্দুর ছেলে আলোচিত চোর রুবেল (২৩) ও ইজিবাইক চালক জ্বিনতলা মল্লিক পাড়ার আব্দুল মালেকের ছেলে অনিক(২৬)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে চোরাই মালামালসহ একটি চোর চক্র দামুড়হুদার দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার চক্রবর্তীসহ সঙ্গীয় ফোর্স ভিমরুলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও রুবেলসহ ইজিবাইক চালককে আটক করে পুলিশে। এসময় তাদের কাছ থেকে একটি আইপিএসসহ ব্যাঠারী জব্দ করে পুলিশ। এ ঘটনায় পালাতক তিনজনসহ আটক দুইজনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আইপিএসসহ চোর আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)