দর্শনা থেকে চুরি হওয়া ট্রাক ফরিদপুরে উদ্ধার

আপলোড তারিখঃ 2022-07-18 ইং
দর্শনা থেকে চুরি হওয়া ট্রাক ফরিদপুরে উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে চুরিকৃত ট্রাক ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে উদ্ধার করেছে ট্রাকের মালিকপক্ষ। গতকাল রোববার ভোরের দিকে দুই জোড়া চাকা, ব্যাটারী ছাড়া ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় ট্রাকের তেলের ট্যাংকিও খালি অবস্থায় ছিলো। উদ্ধার হওয়া ট্রাকের মালিক দর্শনার সিকদার মটরসের সত্বাধিকারী হাবিবুর রহমান জানান, কোরবানী ঈদের দুইদিন আগে ৮ জুলাই ট্রাকটি দর্শনা বাসষ্ট্যান্ডের আরম মার্কেটের গ্যারেজে রাখেন। সকলের অজান্তে গত বুধবার ১৩ জুলাই দিবাগত রাতে আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালের দিকে ট্রাকটি যথাস্থানে দেখতে না পেয়ে সিসিটিভির ফুটেজ দেখে বুঝতে পারেন রাত ১২টা ৪২মিনিটের দিকে চোরেরা ট্রাকটি চুরি করে নিয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও ট্রাকটির হদিস না পাওয়ায় ওই দিনই তিনি দর্শনা থানায় একটি জিডি করা হয়। ট্রাক চুরি হওয়ার ৩দিনের মাথায় গত শনিবার সন্ধ্যার দিকে একটি মোবাইল ফোন নম্বর থেকে বিল্লাল হোসেন নামে পরিচয় দিয়ে বলেন, ভাই আপনার কি কোনো ট্রাক চুরি হয়ে গেছে, যার রেজিঃ নং ঢাকা মেট্রো ট-২০-৭৮৭৬। ট্রাকটি ব্যাটারী ও চার চাকা খোলা অবস্থায় ফরিদপুর জেলার ভাঙ্গা-বরিশাল সড়কের একটি নির্মাণাধীন তেলপাম্পের অদূরে পড়ে আছে। এ খবর পেয়ে তিনি দর্শনা থানা পুলিশকে জানান। পরে ওই রাতেই তিনি পুলিশকে সাথে নিয়ে গতকাল ভোর সাড়ে চারটার দিকে চুরিকৃত ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, চুরিকৃত ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)