ছয়ঘরিয়ায় কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্যাসো আটক

আপলোড তারিখঃ 2022-07-18 ইং
ছয়ঘরিয়ায় কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্যাসো আটক ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:  চুয়াডাঙ্গার দর্শনা থানার অর্ন্তগত ছয়ঘরিয়া গ্রামে ৫ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গ্যাসোর বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা রুজু করা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৪০ বছর বয়সী গ্যাসো এক সন্তানের জনক। ঘটনাটি দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাগানপাড়ায় ঘটে।

অভিযোগে জানা যায়, ছয়ঘরিয়া গ্রামের বাগানপাড়ার সোলাইমানের ছেলে গিয়াস উদ্দিন গ্যাসো (৪০) প্রতিবেশী এক দিনমজুরের ঘরে প্রবেশ করে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা ৫ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত গ্যাসো। এতে শিশুকন্যার গোঙানীতে পাশে ঘুমিয়ে থাকা তার ভাইয়ের ঘুম ভেঙ্গে গেলে ধর্ষণের চেষ্টাকারী লম্পট গিয়াস উদ্দিন গ্যাসো পালিয়ে যায়। পরে ওই শিশুকন্যার মা ও বাবা গিয়াস উদ্দিন ওরফে গ্যাসোর বিরুদ্ধে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিত্বে পুলিশ তাকে আটক করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্মক (এসআই) নীতিস বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় শিশুকন্যার মা বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা রুজু করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)