জীবননগরে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ আটক

আপলোড তারিখঃ 2022-07-18 ইং
জীবননগরে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে কৃষি জমিতে সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে হামলার অভিযোগে করা মামলায় সাবেক কেন্দ্রীয়  ছাত্রলীগ নেতা সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহের কাঠগোলা ও সোলার বিদ্যুৎকেন্দ্রে হামলায় ঘটনায় আব্দুর রশিদ ও আওয়ামী লীগ নেতা বাদী হয়ে দুটি হামলা করেছিলেন। এই মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ বলেন, ‘৭ জুলাই স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকশ কৃষক জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বিক্ষোভ করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কৃষকেরা তাঁর কাঠগোলায় হামলা চালান। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। তিনি কোনো হয়রানি করছেন না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)