সরকারি চাকরির দাবিতে আমরণ অনশনকৃত ঢাবি ছাত্র শাহীন গুরুতর অসুস্থ

আপলোড তারিখঃ 2022-07-18 ইং
সরকারি চাকরির দাবিতে আমরণ অনশনকৃত ঢাবি ছাত্র শাহীন গুরুতর অসুস্থ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সরকারি চাকরির দাবিতে আবারো আমরণ অনশন শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শাহীন আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার দুপুরে অনশনস্থলে গিয়ে দেখা যায় শাহীন আলম প্রখর রৌদ্রে অচেতন হয়ে পড়ে আছেন। হাত নেড়ে জানান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার দাবি পূরণ না হলে তিনি সেখানেই মৃত্যুবরণ করবেন। গতকাল সকালে ঝিনাইদহ শহরের প্রেরণা একাত্তর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স বিভাগের ছাত্র শাহীন আলম।

তিনি গণমাধ্যম কর্মীদের জানান, ২০১৫-২০১৬ সেশনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করেছেন। দেশে বিদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে অনলাইনে কম্পিউটর প্রশিক্ষণ দিয়ে আসছেন। তার মোট শিক্ষার্থী এখন ২৩৯ জন। সে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ইনফরমেশন অফিসার, কমিউনিকেশন, টিচার ও ট্রোইনারের সরকারি চাকরির দাবি করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত মৃত্যু হলেও সে অনশন কর্মসূচি ভঙ্গ করবে না। শাহীন জানান, গত ৯ মে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন।

এ খবর শুনে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম দুজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে চাকরির আশ্বাস দেন। শাহিনকে দুইদিন ঝিনাইদহ সার্কিট হাউসে রেখে ২৫ টাকা হারে ডাটা এন্ট্রি অপারেটর ও ৫ হাজার টাকার চুক্তিতে শিক্ষকতার চাকরির প্রস্তাব করা হয়। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখান করে বাড়ি ফিরে যান। ওই সময় সাংবাদিকদের কাছে তিনি আবারো আমরণ অনশন কর্মসূচি করবেন বলে জানান। ৬৬দিন পর তিনি আবারও একই দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন। প্রতিবন্ধী শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)