মানবিক সাহায্যের আবেদন:ক্যান্সার আক্রান্ত আলী হোসেন বাঁচতে চায়

আপলোড তারিখঃ 2022-07-18 ইং
মানবিক সাহায্যের আবেদন:ক্যান্সার আক্রান্ত আলী হোসেন বাঁচতে চায় ছবির ক্যাপশন:
জাহিদুল হক বাবু, ঝিনাইদহ:ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে আলী হোসেন (৫০) মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এক সময় প্রবাসে থাকলেও বর্তমানে বসতভিটা ছাড়া জমাজমি ও সম্পত্তি কিছুই অবশিষ্ট নেয়। দুই মেয়ে ও এক ছেলে বিয়ে করে আলাদা থাকে। ছেলেও দিনমজুর। আলী হোসেনে ঢাকার ক্যান্সার হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে কয়েকবার কেমোথেরাপি নিয়েছেন। তিনি মাধবপুর গ্রামের চকমারিপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিদিন তার চিকিৎসার জন্য ৮৫০ টাকার ওষুধ খেতে হয়। নিজের চলার মত যা পুজি ছিল কয়েক বছরের চিকিৎসার জন্য ব্যয় করে এখন অসহায় হয়ে পড়েছেন। এর আগে সমাজ সেবা থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল সেটাও চিকিৎসার জন্য ব্যয় করেছেন। আত্মীয় স্বজনও যে যার মত সাহায্য করেছেন। বর্তমানে প্রতিদিনের ওষুধ কিনে খাওয়ার মত আর্থিক অবস্থাও পরিবারটির নেই। এমতাবস্থায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছন ক্যান্সার আক্রান্ত আলী হোসেন ও তার পরিবার। মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত আলী হোসেনকে সাহায্য করতে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করে যোগাযোগ করুন অথবা বিকাশ করতে পারেন।

ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭৯৩৩৭৫৯৫৭। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)