সাংবাদিক রুবেল হত্যাকারীদের শাস্তির দাবিতে দামুড়হুদায় মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-07-17 ইং
সাংবাদিক রুবেল হত্যাকারীদের শাস্তির দাবিতে দামুড়হুদায় মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের উদ্যোগে দামুড়হুদা উপজেলা পরিষদের গেটের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুলের উপস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি একরামুল হক পিপুল, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল হক শিশির, অর্থ সম্পাদক শমশের আলী, সাংবাদিক হাবিবুর রহমান হবি, শামসুজ্জোহা পলাশ, তাছির আহাম্মেদ, মিরাজুল ইসলাম মিরাজ, তানজির ফয়াসাল, বিল্লাল হোসেন, মেহেদী হাসান মিলন, সুজন প্রমুখ।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)