সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের চিকিৎসকের স্ত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-07-16 ইং
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের চিকিৎসকের স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সৌদি আরবের মদিনা শরীফে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের প্রথম ইউরোলজি চিকিৎসক ডা. মোজাম্মেল হকের স্ত্রী দুই সন্তানের জননী ফারজিন সুলতানা পুতুল নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত ডা. মোজাম্মেল হককে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তার জ্ঞান ফিরে আসলেও স্ত্রীর মৃত্যুর কথা তাকে জানানো হয়নি। পারিবারি সুত্রে জানা গেছে, বুধবার রাতে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ডা. মোজাম্মেল ও তার স্ত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফারজিন সুলতানা পুতুল নিহত হন। সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ইউরোলজী সার্জন ডা. মোজাম্মেল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের খোসাল বিশ্বাসের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)