ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

আপলোড তারিখঃ 2022-07-16 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আব্দুস সামাদ তোতা (৬২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ে বাড়ি থেকে সকালে হাটতে বেরিয়েছিলেন ব্যাংকার আব্দুস সামাদ। সকাল সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান আব্দুস সামাদ। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার বাজার গোপালপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)