মেহেরপুর জেলা পরিষদের জমি দখল করার অভিযোগ : সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপলোড তারিখঃ 2017-07-11 ইং
মেহেরপুর জেলা পরিষদের জমি দখল করার অভিযোগ : সাংবাদিকদের সাথে মতবিনিময় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পরিষদের জমি দখল করে আমিন ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প স্থাপন করার অভিযোগ তুলে জেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল হাসান। এসময় জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দিন শাহিন, আলমাস হোসেন, মুকুল বারী, মহিলা সংরক্ষিত সদস্য শামিম আরা হিরা, নারগিস আরা, শাহানা ইসলাম সান্তনা, নারগিস আরা, সামিউন বাশিরা পলিসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)