মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2022-07-16 ইং
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ দুজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভবানীপুর ক্যাম্পের পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয় গ্রামের মুনাজ্জেল শেখের ছেলে ময়নাল শেখ (২৭) এবং একই এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান (২৩)। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, একদল মাদককারবারী গাংনী উপজেলার কাজিপুর থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়া জেলায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাজিপুর নাটনাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ভবানীপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)