দুজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2022-07-16 ইং
দুজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুজন প্রতিবন্ধী ব্যাক্তিকে দুটি হুইল চেয়ার প্রদান করেছেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শুক্রবার দুপুরে তারাদেবী ফাউন্ডেশনের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার দুটি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত, জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জানিফ ও ছাত্রলীগ নেতা সজল প্রমুখ। এসময় আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের মুকলেসের ছেলে মোমিন এবং আলমডাঙ্গা ক্যানালপাড়ার সুকুমারের প্রতিবন্ধী ছেলে কাব্য সাহার হাতে দুটি হুইল চেয়ার তুলে দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)