দামুড়হুদার বড়বলদিয়ার দখল মন্ডলের দাফন সম্পন্ন: সাংবাদিকদের শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2022-07-14 ইং
দামুড়হুদার বড়বলদিয়ার দখল মন্ডলের দাফন সম্পন্ন: সাংবাদিকদের শোক প্রকাশ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া মন্ডলপাড়ার দখল মন্ডলের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বড়বলদিয়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দখল মন্ডল দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজুর শ্বশুর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সহসম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক এফএ আলমগীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, সাংবাদিক মাহমুদ হাসান রনি, ইয়াসির আরাফাত মিলন, মেহেদী হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান কচি, হাসমত আলী, সাব্বির আলীম, রাজিব মল্লিক, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, ফরহাদ হোসেন, আবিদ হাসান রিফাত, জামান তারিক, মুনজুরুল ইসলাম, সুকমল চন্দ্র দাস বাধন, প্রমুখ। উল্লেখ্য, গত পরশু বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাড়াদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীবের বাবা দখল মন্ডল (৮০) বাধ্যর্কজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)