মহেশপুর সীমান্ত থেকে ১৯ জন আটক

আপলোড তারিখঃ 2022-07-14 ইং
মহেশপুর সীমান্ত থেকে ১৯ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও কাঞ্চনপুর গ্রাম থেকে বিনা পাসপোর্টে সীমান্ত পারাপারের সময় বিজিবির হাতে ১৯ জন আটক হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, ৯জন পুরুষ ও ৮জন নারী রয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাটিলা গ্রাম দিয়ে ১০ জন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় আটক হয়। তাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। অন্যদিকে মহেশপুরের কাঞ্চনপুর গ্রাম দিয়ে ৯ জন অবৈধ পথে ভারতে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এই তথ্য নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)