মহেশপুর ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা খুন

আপলোড তারিখঃ 2022-07-14 ইং
মহেশপুর ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা খুন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন বৃদ্ধ পিতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হলদিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আব্দুল মান্নানকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে খুন করে তার একমাত্র ছেলে মফিজুল ইসলাম। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জমি ভাগ করা নিয়ে সন্তানের সঙ্গে তর্কবিতর্ক হয় আব্দুল মান্নানের। এক পর্যায়ে ছেলে মফিজ উঠানে পড়ে থাকা বাটাম দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন বৃদ্ধ পিতা আব্দুল মান্নান। এসময় মান্নানকে দ্রুত উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। আব্দুল মান্নান হলদিপাড়া গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, পিতার কাছে চাষাবাদের জন্য জমি দাবী করেন ছেলে মফিজ। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ছেলে বৃদ্ধ পিতার মাথায় আঘাত করেন। এতে তিনি নিহত হন। ঘাতক সন্তান এ ঘটনার পরপরই পালিয়ে গেছে। তিনি বলেন, হত্যাকারী সন্তানকে গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপর থানায় এখনো কোনো মামলা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)